শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১১:০২ অপরাহ্ন
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি
সংগৃহীত ছবি

রাজশাহীতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’র প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর থেকে শুরু হওয়া এই বৃষ্টি রাত নয়টা পর্যন্ত চলছিল। এসময়ের মধ্যে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এর আগে বুধবার (২৮ অক্টোবর) থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার বিকেলেও এই বৃষ্টির দেখা মিলে।  এই তিনদিন এ দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা মেলেনি।


রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মেঘলা আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের কারণে রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। আকাশের মেঘ কেটে গেলে শীত বেশি অনুভুত হতে পারে। তবে পুরোপুরি শীত আসতে দেরি আছে।


রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আকাশে মেঘ রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ছে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। ঘূর্ণিঝড় অর্ণবও দুর্বল হয়ে পড়েছে।