পার্বতীপুরে ল্যাম্ব পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন
দিনাজপুরের পার্বতীপুরে প্রতিষ্ঠিত ল্যাম্ব এর আনন্দ ও গৌরবের ৫০ বছর উদযাপন উপলক্ষে (১৯৭৬-২০২৬) ল্যাম্ব (খঅগই) পরিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করে “পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন ২০২৬”। ৫ দিন ব্যাপী এই স্মরণীয় আয়োজনের শেষ দিন ছিল শনিবার (৩১ অক্টোবর)। এই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক
মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী)। অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর (স্বাস্থ্য সেবা বিভাগ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আমিনুল ইসলাম শাহ্ সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ক্রিস্টিন লুইস প্রেঙ্গার।
পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ল্যাম্ব স্টাফ, পার্বতীপুর।