নগরীতে বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেপ্তার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।