মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

রাবিতে প্রফেসর সনজীব কুমার সাহার শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১০ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
রাবিতে প্রফেসর সনজীব কুমার সাহার শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনজীব কুমার সাহার স্মরণে মঙ্গলবার (১০ নভেম্বর) এক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রয়াতের জীবন ও কর্মের উপর আলোচনা করে বিভাগের অন্যতম জেষ্ঠ্য শিক্ষক রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর মো. বোরাক আলী এই সভায় সভাপত্বি করেন। 


সভায় রাবির সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, প্রফেসর এ কে শামসুদ্দোহা (আইবিএ), প্রফেসর মো. সেলিম রেজা প্রমুখও বক্তব্য রাখেন।


উল্লেখ্য, প্রফেসর সনজীব কুমার সাহা (৭২) ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৮:৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। 


তিনি ছিলেন রাবি মার্কেটিং বিভাগের প্রথম প্রজন্মের অন্যতম শিক্ষক। তিনি বিভাগীয় সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা ও ফাইন্যান্স কমিটির সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি ২০২১ সালে অবসর গ্রহণ করেন। তিনি বেশ কিছু গবেষণাও তত্ত্বাবধান করেন। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।