মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা জয় গ্রেফতার

চারঘাট প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা জয় গ্রেফতার

রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে সাব্বির বিশ্বাস জয় (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার


করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার চক মোক্তারপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হলেন, সাব্বির বিশ্বাস জয় চারঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) গভীর রাতে জননিরাপত্তা নিশ্চিত করা ও সহিংসতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় চারঘাট মডেল থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে চক মোক্তারপুর এলাকায় নিজ বাড়ি থেকে জয়কে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।


চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর জানান, বিস্ফোরক মামলায় আটক সাব্বির বিশ্বাস জয়কে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।