রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

গেজেট প্রকাশ, কার্যকর হলো তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি

সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
গেজেট প্রকাশ, কার্যকর হলো তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি
সংগৃহীত ছবি

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরে অনুমোদন দিয়েছে তুরস্ক। 


শনিবার এ-সংক্রান্ত আইন দেশটির সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।


ফলে গেজেট প্রকাশের দিন থেকেই চুক্তিটি কার্যকর হয়েছে।


এর আগে গত ৭ আগস্ট মক্কায় তিন দেশের শীর্ষ পর্যায়ের এক সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে।


তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের প্রস্তাব পাস হয়। এতে ২৭৯ জন আইনপ্রণেতা পক্ষে এবং ১১৯ জন বিপক্ষে ভোট দেন।


৫৯২ সদস্যের পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেন মোট ৩৯৮ জন আইনপ্রণেতা।


চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।


তথ্যসূত্র: বাংলানিউজ