মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

গোপালগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সোনার দেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০৯:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০৯:০২ অপরাহ্ন
গোপালগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল

গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তি পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।


সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে চুরি করতে সিঁধকেটে ভেতরে প্রবেশ করেন বাবুল বিশ্বাস। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানায়ীরা এগিয়ে আসেন। এসময় বাবুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে।


স্থানীয় গ্রাম পুলিশ গৌতম বলেন, ‘চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে কেবা কারা মেরেছে বলতে পারব না।’


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


তথ্যসূত্র: জাগোনিউজ