বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশ ও বাংলাদেশসহ আরও ১৪টি দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। আজ বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব দেয় তারা।


এরআগে মার্কিন এ দপ্তর বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে অতিরিক্ত পণ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে তদন্ত করে।


বাংলাদেশের বিরুদ্ধে কী কী তদন্ত করা হয়েছে এবং কী কী অভিযোগ পাওয়া গেছে তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর।


তারা বলেছে, বাংলাদেশ তাদের ব্যবসার জন্য এমন কিছু নীতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য ক্ষতিকর, যুক্তরাষ্ট্রের চাকরির বাজারের জন্য ক্ষতিকর এবং বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রে এই ব্যবসার সম্প্রসারণ হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশের পোশাক ও তৈরি পোশাক খাতে এটি হচ্ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।


তাদের অভিযোগগুলো হলো—

বাংলাদেশ নিজেদের কারখানা বাড়ানোর পরিকল্পনা করছে এবং পণ্য রপ্তানিতে প্রণোদনা বা ভর্তুকি দিচ্ছে।

শ্রমিকদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না।

ব্যাংকিং ও আর্থিক খাত কড়াকড়ি করে রেখেছে। যেন রপ্তানিমুখী ও নিজেদের পছন্দমতো খাত সুবিধা পায়।


অ-অর্থনীতি  বা তৃতীয় দেশ থেকে সস্তা পণ্য বা বিনিয়োগ এনে বাজার সয়লাব করে ফেলা এবং তা ঠেকাতে ব্যর্থ হওয়া। এখানে যুক্তরাষ্ট্র বুঝিয়েছে বাংলাদেশ তাদের এখানে পণ্য রপ্তানি করলেও; অন্য কোনো দেশ, বিশেষ করে চীন থেকে কমদামে পণ্য এনে সেগুলো দিয়ে পণ্য তৈরি করে এবং রপ্তানি করে।


আর এসব অভিযোগ এনে বাংলাদেশের ওপর ১৮ শতাংশের বেশি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে তারা। তবে এটি কার্যকরের আগে বাংলাদেশের সঙ্গে আলোচনা ও অন্যান্য বিষয়গুলো বিবেচনায় আনা হবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্য শুল্কমুক্ত রাখার কথাও বলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, জানুয়ারির আগে প্রস্তাবটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট