শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নগরীতে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চাঁপাইনবাবগঞ্জকে হারাল নওগাঁ

নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
নগরীতে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চাঁপাইনবাবগঞ্জকে হারাল নওগাঁ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলকে হারিয়ে জয় পেয়েছে নওগাঁ জেলা দল।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নওগাঁ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. হাসান সর্বোচ্চ ৯৪ রান করেন। এ ছাড়া মুক্তাদুল ইসলাম ৫৪ এবং মারতিক আদিত্য অপরাজিত ৪৭ রান করেন। চাঁপাইনবাবগঞ্জের পক্ষে মো. ওয়াসিম, তানভির হোসেন ও হাফিজুর রহমান একটি করে উইকেট নেন। ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ ৪৬ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইমতেহাব সর্বোচ্চ ২৭, নাফিস ফুয়াদ ১৮ ও মোহাম্মদেনুল ১৬ রান করেন। নওগাঁর পক্ষে মুক্তাদুল ইসলাম ১৭ রানে ৩টি, হাবিব আল হাসান ২০ রানে ৩টি, সাদমান ২২ রানে ২টি এবং মোহাম্মদ হাসান ১৬ রানে ২টি উইকেট নেন।


টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আজ নওগাঁ জেলা দল বগুড়া জেলা দলের মুখোমুখি হবে।