শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মুক্তি

সিরাজুল ইসলাম মুন্টু ২৬ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন পাণ্ডুলিপি
সিরাজুল ইসলাম মুন্টু ২৬ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
মুক্তি

চৈত্রের ক্লান্তি লগ্নে। চাতকের দাপাদাপি আর কোকিলের গান প্রায়ই কানে আসে। আমি স্কুল থেকে বাড়ি এসেছি একটু আগে। আজ ছিল হাফ-স্কুল, খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে একটা বই হাতে নিয়েছি। হঠাৎ করে আমার বিছানার একপাশে রাখা মোবাইল ফোনটা আর্তনাদ করে উঠল। আমি ফোন রিসিভ করে বক্তার কণ্ঠস্বর চিনতে পেরে বললাম কিরে শহিদুল কি খবর? শহিদুল বলল, মুন্টু ভাই আমাদের আবুল মারা গেছে রাত আটটায় দাফন


করা হবে পারলে তুমি এসো। ফোন কেটে দিলো। আবুল কে?  কোন আবুল?  এটা নিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলাম, ভাবাভাবির পরে আমি খুঁজে পেলাম, ওদের পাড়ার আবুল। যে একটা বেসরকারি প্রাথমিক স্কুলে চাকরি করত। কয়েক বছর আগে রিটায়ার্ড করেছে আবুলের সাথে কথা বলেছিলাম। আবুল প্রাণখোলা মানুষ, তার মনের জোর প্রবল। মানুষকে হাসাতে পারতো অনায়াসে। সেই আবুল মারা গেছে ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল। 


যদিও পৃথিবীর নিয়ম অনুসারে সে রিটায়ার্ড কিন্তু এভাবে ও কেন চলে গেল জানি না, শহিদুল আবুলের মৃত্যুর কারণটাও বলল না, যাক আমি আবুলের শেষ বিদায় যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হলাম। সন্ধ্যের কিছু আগেই ওখানে গিয়ে পৌছলাম। আবুলের লাশটা  খেজুরপাটি দিয়ে বাধা আছে, আমি জানলাম যে, আবুল গলায় দড়ি দিয়ে মারা গেছে। দিন দুই আগে থানা পুলিশ লাশকাটা ঘর সব ঘুরে বিকেলে লাশটা বাড়িতে এসে পৌঁছেছে। তারপর যা শুনলাম তাতে তো আমার বাকরুদ্ধ স্ত্রী ছেলে মেয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে সে আত্মহত্যা করেছে। আমি একথা শুনে হতবাক। এই শেষ বয়সে কেন তাকে এভাবে আত্মহত্যা করতে হলো আমি কিছু বুঝতে পারলাম না। পরে জানলাম। এই বয়সেও নাকি আবুলকে তার স্ত্রী ছেলে মেয়েরা সন্দেহ করত।


আবুলের কিছু জমিজমা ছিল। আবুলের পাশের গ্রামে এক বিধাব মেয়ে ছিল। আবুল তাকে সময়ে অসময়ে বুদ্ধি পরামর্শ দিত, এমনকি সাহায্য সহযোগিতা করত। এতে আবুলের স্ত্রী ছেলে মেয়ে ভাবত যে, আবুল ওই মেয়েটাকে বিয়ে করবে এবং জমিজমা সব ওর নামে লিখে দেবে। আবুল ওই মেয়েকে সাহায্য করে মানবিক দিকটা বিবেচনা করে। আসলে আবুলের কোন খারাপ উদ্দেশ্য ছিলো না। আবুল কিছুতেই স্ত্রী ছেলে মেয়েদেরকে বুঝাতে পারে না যে, ওই মেয়ের সাথে তার কোন সম্পর্ক নাই। এমনকি আবুল ও রকম রকম লোকও না। কিন্তু না, কোন ভাবেই আবুল তার পরিবারকে তা বিশ্বাস করাতে পারে না। 


আবুলের স্ত্রীর সন্দেহ এতোই প্রবল হলো যে, উঠতে বসতে চলতে ফিরতে ওই মেয়ের খোঁটা দিতে লাগল,আবুলের জমিজমা স্ত্রী পুত্রের নামে লিখে দেবার চাপ দিতে লাগল। আবুল দেখল। আমার মৃত্যুর পর আমার সয়-সম্পদ সব


আমার স্ত্রী পুত্র কন্যারা পাবে আমি কেন লিখে দেব। কোনভাবেই আবুল জমিজমা লিখে দিতে রাজী হলো না। এতে করে ওরা তিনজন মিলে অনেক চেষ্টা চরিত্র করেও যখন জমিজমা লিখে নিতে পারল না তখন আবুলের ওপর মানসিক অত্যাচার আর শারীরিক নির্যাতন বাড়িয়ে দিলো। আবুলের এখানে সেখানে মানে সবখানে যাওয়াতে বিধি নিষেধ দেওয়া হলো। কখনোই আবুল কোথাও যেতে পারবে না। যদি যায় তাহলে স্ত্রী বা ছেলে মেয়েকে সাথে নিতে হবে। জীবন যেন একটা গৃহপালিত পশুর জীবন হয়ে গেল আবুলের। আবুল এই অবস্থা মেনে নিতে পারে না। তার মনবিদ্রোহী হতে চায় এবং মাঝে মাঝে বিদ্রোহ করে।


একদিন আবুল সবার অলক্ষ্যে বাজারে চলে গেল। সেদিন আবুলের ছেলেটা বাড়িতে ছিলো না। আবুল বাজারে গিয়ে ফিরতে একটু রাত করেছে। আবুলের একটা মোবাইল ফোন ছিলো সেই ফোনটাও ওরা তিনজন মিলে কেড়ে নিয়েছে। এই ডিজিটাল যুগে আবুল একটা আদিম মানুষ। আবুল সব মেনে নিয়েছে। শেষ বয়সে সে আর ঝামেলা করতে চায় না। কিন্তু ঝামেলা ওকে ছাড়ে না। আবুল যখন বাড়ি ফিরলো তখন বউটা ঝামটা মেরে বলল, কোথায় ছিলে এতক্ষণ। বাজারে কি করছিলে নিশ্চয় ওই বুড়ি মাগিটার বাড়ি গিয়েছিলে। আমরা যা যা করেছি সব ওকে বলে এলে। ও তো আবার তোমার পরাণের পরাণ। আবুল যতোই বলল, না আমি কোথাও যাইনি বাজারে ছিলাম,


অনেকদিন পর পরিচিত জনদের সাথে গল্প গুজব করতে দেরি হলো। অনেক রাতে আবুলকে ঘুম থেকে ডেকে তুলল, ছেলে বউ আর মেয়ে। আবুল ঘুম ভাঙা আধো ঘুমের ঘোরে দেখল তার সামনে তিন যমদূত। ওরা বলল, তোমার


ছিনিমিনি অনেক সয়েছি এবার আর কিছু সহ্য করব না। আমাদের মান সম্মান আছে। আবুল প্রতিবাদ করে বলে আমি এমন কিছু আমার জীবনে করিনি যার জন্য তোমাদেরকে ছোট হতে হবে। ওরা যখন আবুল কে রেখে চলে গেল তখন আবুল অজ্ঞান। সকালে অনেক বেলা হলে আবুলের চেতনা ফিরলে সে দেখল ঘরের মেঝেতে পড়ে আছে। সারা গায়ে অসহ্য ব্যথা। দুই গালে যেন কয়েক কেজি মাংস বেড়ে ফুলে গেছে।


সেদিন রাতের ওই ঘটনার পরে আবুলকে কেউ আর বাইরে দেখেনি আবুলের বউ ছেলে মেয়েকে বললে বলে আবুল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে। হ্যাঁ, আবুল বেড়াতে গেছে ওপারে। এই কয়দিন সে বেড়াতে যাবার প্রস্তুতি


নিচ্ছিলো। তিনদিন আগে সত্যিই বেড়াতে গেল। যেখানে বেড়াতে গেলে মানুষ আর ফিরে আসেনা। আবুলও আর ফিরে আসবেনা। আবুলকে দাফন করে যে যার মত চলে যাচ্ছে। আমি সবার শেষে কবরের কাছে গিয়ে আবুলকে জিজ্ঞাসা করলাম আবুল তুমি তোমার বউ ছেলে মেয়ের সন্দেহ থেকে মুক্তি পেলে। পৃথিবীর জ্বালা যন্ত্রনা থেকে মুক্তি পেলে কিন্তু আত্মহত্যা করে যে পাপ করলে তা থেকে কি তুমি মুক্তি পাবে? পরপারে আবুলের কি হবে এটা আমি জানি না বিধাতা জানেন। আবুল মুক্তি পেলেও আমরা কি মুক্তি পেয়েছি নাকি পাবো। আমাদের সমাজে ওই আবুলের মত কত আবুল সন্দেহ আর অত্যাচারে জর্জরিত ওদের মুক্তি কবে মিলবে নাকি ওরাও আবুলের মত মুক্তি নিবে আমি জানি না তবে আমাদের অনেকেরই মুক্তি এটা দুরাশা ছাড়া আর কিছু না। আবুলের বউ ছেলে মেয়েকি মুক্তি পেয়েছে জানতে মনটা আজও ছটফট করে।