শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা

চারঘাট প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।


সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মালেক।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ,সোহেল রানা,উপজেলা ভেটেনারি সার্জন , সাদেকুর রহমান এফ.এ (এ/আই), উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।