শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ নভেম্বর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ নভেম্বর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য মামলার আসামি ১৮ জন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।