শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের চেয়ে তারেক রহমানকে চিঠি

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের চেয়ে তারেক রহমানকে চিঠি
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের চেয়ে তারেক রহমানকে চিঠি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের পরিবর্তন চেয়ে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

জানা যায়, চলতি মাসের ৩ নভেম্বর এ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের নাম ঘোষনা করা হয়। তার নাম ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় বিএনপির নেতা কর্মীদের ও সাধারণ ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইতোমধ্যে এনিয়ে অসনটির তিন উপজেলায় প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল, রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচী পালন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ গত ১৪ নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট তিন উপজেলা থেকে পৃথক পৃথকভাবে লিখিত আবেদনের মাধ্যমে আমিনুল ইসলামকে বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও ক্লিন ইমেজের এবং এলাকায় সর্বস্তরের জনগনের সাথে নিভিড়ভাবে সম্পৃক্ত ব্যক্তিকে নমিনেশন দেওয়ার আহবান জানান। দলীয় প্যাডে নাচোল, ভোলাহাট ও গোমাস্তাপুর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এলাকার নেতাকর্মীদের পক্ষ থেকে লিখিত এ আবেদন জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে নির্বাচনে বিজয় হওয়ার পর আমিনুল ফ্যাসিবাদ বিরোধী কোন আন্দেলন সংগ্রামে অংশগ্রহন করেননি, উপরন্তু ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত হতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেন। ইতিমধ্যে আমিনুল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিকে উপেক্ষা করে কতিপয় আওয়ামী ফ্যাসীবাদের চিহ্নিত দোসর ও চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে যাচ্ছে। যার কারনে ত্যাগী নেতা কর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর’২৫ নাচোল উপজেরার ফতেপুর ইউনিয়নে ফুলবাড়ী এলাকায় সাবেক এমপি আমিনুল ইসলাম ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিনের সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষে দুইজন বিএনপির নিবেদিধকর্মী প্রাণ হারিয়েছেন।
২০/৩০ জন নারী পুরুষ মারাত্মক আহত হয়েছেন, ১৫ থেকে ২০ টি বাড়ী ভাঙচুর করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবার হত্যা ও বাড়ীঘর ভাঙচুরের প্রতিবাদে নাচোল উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আমিনুল ইসলাম ও তার সহযোগীদের ফাঁসি ও বিচার দাবী করছেন।

চিঠিতে আরও উল্লেখ্য করা হয়, আমিনুলের আধিপত্য বিস্তারের রক্তক্ষী ঘটনায় বিএনপি’র দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এর মানুষ খুবই শান্তিপ্রিয়। আগামী নির্বাচনে সন্ত্রাসীদের আশ্রয় ও মদদদাতাদের ভোট দিবেনা।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট নিয়ে গঠিত আসনটি এককভাবে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন দখলে রাখতে পারেনি। তবে এখানে বিএনপির আধিপত্যই বেশি। ২০১৮ সালের নির্বাচনে এ আসটি বিএনপির দখলে গেলেও তৎকালীন সংসদ সদস্য আমিনুল ইসলাম নির্বাচিত হওয়ার পর এলাকা থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ। এবারও তিনি আবারও মনোনয়ন পেয়েছেন, যদিও তৃণমূলে তার অবস্থান ভালো নয়। আড়ালে দলের অনেকে তাকে রাজনৈতিক ব্যবসায়ী বলে থাকেন।

আওয়ামী লীগ সরকার পতনের কয়েকমাস পর অনেকেই বিএনপি নেতা মনোনয়ন চেয়ে হঠাৎ এলাকায় গণসংযোগ শুরু করলেও এ আসনের তৃণমূলের একটা বৃহৎ অংশ আগামী নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে মহিলা দলের সাধারণ সম্পাদক শুচিকেই চেয়েছিলেন। কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল, গত পৌর নির্বাচনে তিনি নাচোলে নির্বাচিত হলেও তাকে ইলেকশন ইঞ্জিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে। ২০১৮ এর নির্বাচনে আমিনুল ইসলামের চেয়ে তিনিই সবচেয়ে বেশি মাঠে সরব ছিলেন ধানের শীষকে বিজয়ী করতে। সে নির্বাচনের পর তিনি নানা ভাবে রাজনৈতিকভাবে হয়রানির শিকারও হয়েছেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
আফরোজ হক শুচি বলেন, আমরা তিন উপজেলায় দলের নির্যাতিত, মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পাশে থেকে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। স্থানীয় তৃণমূল বিএনপি ও কেন্দ্রের নির্দেশা অনুযায়ী কাজ করছি।

তিনি আরও বলেন, বিএনপির সম্ভাব্য খসড়া মনোনয়ন ঘোষণা হয়েছে। এই তালিকাই চূড়ান্ত নয়, তবে অধিকাংশ ঠিক থাকবে। দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে দলের জন্য জীবন, পরিবার ও ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছিÍ শুধু দলের পতাকা উঁচু রাখতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। সেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ত্যাগের বিনিময়ে মনোনয়ন না পাওয়াটা কষ্টের, তবে দলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট। আমি বিশ্বাস করি, নেতৃত্ব সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। এখনও আশা রাখি ত্যাগ, নিষ্ঠা ও জনগণের ভালোবাসার মূল্য দল অবশ্যই দেবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনপ্রিয়তার মাপকাঠি বিবেচনা ও করে তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি আরও বলেন সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজন ধানের শীষের প্রার্থী কে ভোট দেবার আহবান জানিয়েছেন। বর্তমানে যারা বিরোধিতা করছেন তারা তাদের ভুল শুধরে খুব শিগগিরই তাকে সমর্থন করবেন।