শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, আহত ৪

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ন
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ন
রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, আহত ৪
রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজে উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতাহাতির ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছে বলে জানিয়েছে নেতৃবৃন্দ। কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশ করছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুপক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হাতাহাতির ঘটনায় দুপক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা বলেন, তারা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তারা অধ্যক্ষের কাছে অনুমতি নিতে যান। তখন তাদের পরিচয়পত্র দেখতে চান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাগবিত-ার একপর্যায়ে তাদের দুজনকে মারধর করা হয়েছে।

সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, শিবির এই কলেজে আমার কবর দেবে বলে হুমকি দিয়েছে। শিবিরের সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে এসে আমাদের কর্মীদের নির্যাতন করেছে। সিটি কলেজে তারা অরাজকতা করতে চাচ্ছে। তারা আমাদের দুই কর্মীকে মারধর করেছে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানালে সেখানে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।