শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ রায় মাইলফলক হয়ে থাকবে: নাহিদ

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন জাতীয়
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ রায় মাইলফলক হয়ে থাকবে: নাহিদ
বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ রায় মাইলফলক হয়ে থাকবে: নাহিদ

সোনার দেশ ডেস্ক:


জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় ঘোষণার পর সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে গুম, খুন হয়েছিল; মানবাধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছিল, তার সবকিছুর বিচার আমরা আজ পেয়েছি। আমরা রায়কে স্বাগত জানাই৷ বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ রায় মাইলফলক হয়ে থাকবে।”

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
নাহিদ ইসলাম বলেছেন, “১৬ জুলাই যেদিন আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছিল, সেদিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম, এই হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়ব।”
এনসিপির আহ্বায়ক বলেন, “আজকে ঐতিহাসিক দিন। জুলাই গণঅভ্যুত্থানকালে যে মানবতাবিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই রায় এসেছে৷ সেই রায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদ- দেওয়া হয়েছে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি