হাসিনা-কামালকে হস্তান্তরে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান

সোনার দেশ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকা-ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দন্ড পেয়েছেন—এ তথ্য জানিয়ে ভারত সরকারের প্রতি তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৭ নভেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অবন্ধুসুলভ আচরণ’ ও ‘ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা’ হিসেবে বিবেচিত হবে।
তথ্যসূত্র: জাগোনিউজ