শনিবার, আগস্ট ২২, ২০২৬

মুখে লাল কাপড় বেধে ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার আগে যৌক্তিক সময় দেওয়ার দাবি

WP Import ১৬ নভেম্বর ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন
WP Import ১৬ নভেম্বর ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন
মুখে লাল কাপড় বেধে ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার আগে যৌক্তিক সময় দেওয়ার দাবি
মুখে লাল কাপড় বেধে ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার আগে যৌক্তিক সময় দেওয়ার দাবি


রাবি প্রতিবেদক :


৪৭ তম বিসিএস-এর লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়ার দাবিতে এবং পুলিশ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মুখে লাল কাপড় বেধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরের সামনে এই প্রতীকী মানববন্ধন করেন ৪৭তম বিসিএস- এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাবি শিক্ষার্থীরা৷
এসময় তারা ‘বৈষম্য বিরোধী বাংলায় স্বৈরাচারের ঠাই নাই’, ‘প্রশ্ন ফাসের ১৮ মাস বৈধের কেন ২ মাস’, ‘কষ্টের টেকা ৪৭ আমার নষ্ট করার তুমি কে আবার’, ‘৪৭ মারা রোডম্যাপ বাতিল চাই, করতে হব’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন পিএসসি তুই জবাব দে ‘সহ বিভিন্ন লেখা সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়৷

‘ইসলামী ছাত্র আন্দোলন’ রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, আমাদেরকে সর্বনিম্ন ছয় মাস সময় দিতে হবে, যার মধ্যে আমরা রিটেনের প্রিপারেশন নিতে পারব এবং যারা পুরাতন আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা পরীক্ষায় বসতে পারব। এছাড়া, গত ৯ নভেম্বর আমাদের ঢাকায় যে প্রোগ্রাম ছিল, সেখানে যারা অতর্কিত হামলা চালিয়েছে তাদের বিচার করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার জানান, কিছুদিন আগে পিএসসি’র সামনে আমাদের যে শান্তিপূর্ণ আন্দােলন ছিল সেখানে পুলিশ আন্দোলনকারী নারীদের উপর অতর্কিত হামলা চালায়৷ এর বিচার করতে হবে। এছাড়া ৪৭ তম বিসিএস’ এর লিখিত পরীক্ষায় পিএসসি কর্তৃক নির্ধারিত সময় অযৌক্তিক হয়েছে। এটা বৃদ্ধি করতে হবে।
এসময় ৪৭ তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।