শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢাকা বোর্ড : এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

WP Import ১৬ নভেম্বর ২০২৫ ১২:২৫ অপরাহ্ন জাতীয়
WP Import ১৬ নভেম্বর ২০২৫ ১২:২৫ অপরাহ্ন
ঢাকা বোর্ড : এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
ঢাকা বোর্ড : এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

সোনার দেশ ডেস্ক :


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের।

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
গত বছর এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। আর জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।

ফলাফল দেখবেন যেভাবে
খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে। এছাড়া শিক্ষর্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নাম্বারেও এসএমএস করে ফল পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। একইভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে।
তথ্যসূত্র: জাগোনিউজ