শনিবার, আগস্ট ২২, ২০২৬

মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত মহানগর ও থানা কমান্ডের পরিচিতি সভা

WP Import ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত মহানগর ও থানা কমান্ডের পরিচিতি সভা
মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত মহানগর ও থানা কমান্ডের পরিচিতি সভা

মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও থানা কমান্ডের জন্য নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ও থানা কমান্ডের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) নগরীর সাগরপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত মহানগর ও থানার জন্য কার্যনির্বাহী অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর ইউনিটের আহ্বায়ক (কমান্ডার) আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক (কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক (ডেপুটি কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বক্তব্য দেন কেন্দ্রীয় কমান্ডের সাবেক কার্যানিবাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মতিউর রহমান। পরিচিতি সভা পরিচালনা করেন মহানগর কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।
সভায় আগামী দিনে মুক্তিযোদ্ধাদের নানা সমস্যা দূরকরনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।