সিসিবিভিও’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ নভেম্বর) এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ কনফারেন্স রুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থার সভাপতি প্রফেসর মো: আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সারওয়ার-ই-কামালের সঞ্চালনায় পরিচিতি পবের্র মধ্য দিয়ে সভাটি শুরু হয়। সভায় মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত সকল শহীদদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভাষা ও স্বাধীর সার্বভৌম বাংলাদেশ।
আমরা শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি ’২৪ এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের। সিসিবিভিও’র সদস্য, পরামর্শক, শুভাকাঙ্খি, শুভানুধ্যায়ীবৃন্দ, সিসিবিভিও সংস্থার উন্নয়ন অংশীদার রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল মৃত্যুদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিসিবিভিও’র বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয়ের মধ্যে বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সংস্থার খসড়া বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন ও অনুমোদন, সংস্থার ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, সংস্থার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন, সংস্থার সাধারণ পরিষদের সদস্য পদ বাতিল ও নতুন সাধারণ সদস্য পদ প্রদান প্রসঙ্গে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুমোদন, নীতিমালা সংশোধনী, সভায় সমাপনি পর্বে বক্তব্য রাখেন
সিসিবিভিও’র সাধারণ পরিষদ সদস্য চৌধুরী সারোয়ার জাহান, কোষাধ্যক্ষ সামিনা বেগম, সহ-সভাপতি আরিফা বেগম, আদিবাসী নেতা ও সিসিবিভিও কার্যনির্বাহী সদস্য প্রসেন এক্কা। বক্তারা বলেন, সিসিবিভিও’র গবেষণালব্ধ রক্ষাগোলা মডেলটি একটি যুগান্তকারী উদ্ভাবন, যা জনমানুষের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য আদর্শ ও বাস্তবসম্মত। মডেলটি অবহেলিত, বঞ্চিত ও প্রান্তিক জনজাতির স্থিতিশীল উন্নয়নে লাগসই,
এটি অনুমানের পর্যায় থেকে আজকে প্রমাণিত বিষয়। সভার সমাপনি বক্তব্যে সংস্থার সভাপতি প্রফেসর মো: আব্দুস সালাম সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন- সিসিবিভিও পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে যে কর্মযজ্ঞ পরিচালনা করছে তাতে আপনাদের যে অবদান তা অনস্বীকার্য, আমরা তথা সিসিবিভিও যে ব্রত নিয়ে রাষ্ট্রের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি তা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে, আমরা আরও বহুদূর যেতে চাই।
অনুষ্ঠানের সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো: সারওয়ার-ই-কামাল ও সভাপতি প্রফেসর মো: আবদুস সালাম।