নগরীতে অনুষ্ঠিত হলো উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক:
বিএমএফ রাজশাহী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা। এই উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট ও উদীয়মান শিল্পীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে এই সঙ্গীতানুষ্ঠান হয়। উচ্চাঙ্গ সঙ্গীতের সুরে মুখরিত হয়ে দর্শকদের মুগ্ধ করে।
উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এস এম সেলিম আকতার। এছাড়াও সঙ্গীত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের অধ্যাপক কণ্ঠশিল্পী ড অসিত রায়। এছাড়াও কণ্ঠশিল্পী ছিলেন সলোক হোসেন, পারমিতা হক, আলমগীর পারভেজ।
বংশী বাদক হিসেবে উপস্থিত ছিলেন শরৎ কুমার পাল, অনিমেষ মুকুট মনি ও আব্দুস সালাম। তবলা বাদক হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমার হালদার, মতন কুমার পাল, অমিতাভ চ্যাটার্জী, রুবাইৎ ফেরদৌস শাওন।
তবলা বাদক হিসেবে আরো উপস্থিত ছিলেন ড. দীন বন্ধু পাল, পিয়ানো বাদক হিসেবে উপস্থিত ছিলেন আনিসা মেহজাবিন সোহা, আবহার অর্ণবীর সিয়ামসহ অন্যান্য পরিবেশক।