জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর গণকপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও গণকপাড়া মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকার দেশের মানুষ দেখতে চায় না। তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে ও স্বৈরশাসনের পথরুদ্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীরা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের নায়বে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-লের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।