নিসচা রাজশাহী জেলা শাখার শোক বিবৃতি
সংবাদ বিজ্ঞপ্তি :
নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার কার্যকরী সদস্য ডাঃ মনিরুল হকের স্ত্রী শিরীন সুলতানা (৭০ বছর) দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গত ১৩ নভেম্বর বিকেল ৫:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর অকাল মৃত্যুতে নিসচা রাজশাহী জেলা শাাখার এক শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোক বার্তায় বিবৃতি প্রদান করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটু, সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম,প্রকৌশলী ময়নুল হক,
সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ শাহীন কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. মুন্সী আবুল কালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ,কার্যকরী সদস্য- ড. সিরাজুল ইসলাম, আব্দুর রহমান,আব্দুল ওয়াহাব, কবি মোস্তফা ফেরদৌস হাজরা, এস.এম. মাহফুজুল হক,সবুজ আলী, আজমিরা আক্তার পাঁপিয়া, আনোয়ার হোসেন, ইউনুস আলী প্রমুখ। তাঁর জানাজা নামাজ বাদ আছর রাজশাহী মহানগরীর মহিষবাথান গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে এবং দাফন কার্য মহিষবাথান গোরাস্থানে হবে।