শনিবার, আগস্ট ২২, ২০২৬

ধানের শীষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মিলন

WP Import ১৪ নভেম্বর ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ নভেম্বর ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ন
ধানের শীষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মিলন
ধানের শীষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মিলন

নিজস্ব প্রতিবেদক:


বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে মনোনয়নপ্রাপ্ত অ্যাড. শফিকুল ইসলাম মিলন বলেন, ধানের শীষের স্বার্থে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্য হতে হবে। ঐক্য ছাড়া জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভেড়াপোড়া বাজারের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতনতামূলক প্রচারণায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে একই দিনে হবে। এর কোন বিকল্প নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটা দেশ যতদিন থাকবে, সময়ে প্রয়োজনে সংস্কার করতে হবে।

মিলন আরও বলেন, জামায়াতে ইসলাম প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে আর দাড়িপাল্লায় ভোট চাচ্ছে। তারা বোঝাচ্ছে দাড়িপাল্লা হচ্ছে বেহেস্তের প্রতিক। এই মোনাফেকদের হতে সাবধান থাকা এবং পরিবার ও এলাকার সাধারণ জনগণকে মোনাফেকদের দোকায় না পরার জন্য পরামর্শ দেয়ার আহ্বান জানান তিনি।
বড়গাছী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজীয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বড়গাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিকু ও জয়নাল হক মেম্বার এবং কবীর হোসেন।