রাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাবি’র প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিন রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
তিনি বলেন, শাহাদাত ছাত্রলীগের রাজনীতি করতো। তার নামে মামলাও আছে। কোন নাশকতার সঙ্গে জড়িত কিনা সেটা আমরা যাচাই-বাছাই করছি।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের কয়েক সপ্তাহ আগে ১৩ জুলাই রাবিতে হল, অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।