শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


সম্প্রতি কিছু গণমাধ্যমে “মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ জামায়াতকর্মীর বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসেনের এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে কাটাখালী থানা জামায়াতের আমির অধ্যাপক জালাল উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সংবাদে প্রকাশিত অভিযোগের কোনো সত্যতা নেই। রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করছে।

প্রতিবাদে বলা হয়, অভিযুক্ত নুরুল ইসলাম একজন পঙ্গু ও অসুস্থ ব্যক্তি এবং জামায়াতের সাধারণ সমর্থক। তিনি কোনো ধরনের হামলা বা লাঞ্ছনার ঘটনায় জড়িত নন। বরং বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাটোক সাজিয়ে অভিযুক্ত করা হয়েছে।উল্লেখ্য বিএনপি নেতা রজব আলী ও তাদের দুইজন মহিলা কর্মি পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হেনস্তা করার চেষ্টা করে ।
নেতৃবৃন্দ সংবাদ প্রকাশকারীদের প্রতি অনুরোধ জানান, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে এবং ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার মানদ- অনুসরণ করতে।