শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে তিন দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪২ অপরাহ্ন
নগরীতে তিন দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু
নগরীতে তিন দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীতে তিন দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। রাজশাহী বনসাই সোসাইটির আয়োজনে ২৩ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর পদ্মা আবাসিক আরডিএ পার্ক সংলগ্ন এলাকায় বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু।

প্রদর্শনী উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার মো. শামীম হোসেন। তিনি বলেন, বনসাই একটি জীবন্ত ভাস্কর্য। গাছকে অতি কাছে থেকে মুক্ত হয়ে দেখা যায়। নগর সভ্যতার বিকাশের অনেক আগে এই শিল্পের বিকাশ ঘটেছে। বনসাইয়ের নানান ইতিহাস চীন ও জাপানে শিল্পচর্চার প্রমাণ মেলে। বনসাই অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাবরিনা নাজ, রাজশাহী বনসাই সোসাইটির সহ-সভাপতি রেহেনা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ।

বনসাই প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ‎এই প্রদর্শনীতে ২০ জন সদস্যের ৪৫ প্রজাতির গাছ আছে। ২৫০টা গাছ এ মেলায় স্থান পেয়েছে। এর মধ্যে আছে জিলাপি/খয়া বাবলা, বাওবাব, বাগান বিলাস, সাপেলারা তেতুল, পাকুর, জুনিপার, থাই চেরি, কতবেল, রঙ্গন আইল্যান্ড, গোল্ডেন, ভাইরেন্স, লাইকর, তমাল, জেড প্রভৃতি।#