শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ০১:০৫ অপরাহ্ন
নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন
নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: অহিদুল ইসলাম (৪৪), মো: মুক্তার হোসেন (৪২), মো: আলমগীর (৩২)। অহিদুল বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে; রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মুক্তার রাজশাহীর চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত: ওমর আলীর ছেলে এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবান তুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিন এর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।