শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী।

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১২:৪২ অপরাহ্ন
নগরীতে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী।
নগরীতে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী।


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল একটি আভিযানিক দল বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯ টায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর মোড়স্থ মেসার্স মনি কন্সট্্রাকশন এর ডকইয়ার্ড মাঠ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধৃত ব্যক্তিরা হলো, নগরীর আইডি লক্ষ্শপাড়া (বাগানপাড়া) মৃত সাজ্জাদ আলীর স্ত্রী মোছা. হাসানা হেনা (৬০), দাসপুকুরের জালাল আলীর ছেলে ডলার আলী (২৯), দামকুড়া থানার কাদিপুরের মৃত ফয়েজ মুন্সির ছেলে মানজার আলী (৪৫), আইডি লক্ষ্শপাড়ার (বাগানপাড়া) মো. সুলতানের ছেলে হাফিজুর রহমান (২৫), একই এলাকার মৃত ইনারুল ইসলামের ছেলে ইমন ইসলাম সবুজ (২০)। এ সময় আসামীদের কাছ থেকে নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা বিক্রয়ের উদ্দেশ্যে জব্দ মাদক নিজেদের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।