পবা থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজমাল‘কে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টায় ঘটিকায় পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজমাল (৪৭)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়ার মৃত বাদশা আলীর ছেলে। এ সময় আসামীর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির
ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।