মহাস্থান রেজিমেন্টের ৮০ জন ক্যাডেটকে সংবর্ধনা

বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ মহাস্থান রেজিমেন্টের ৮০ জন ক্যাডেটকে সংবর্ধনা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেচ্ছাসেবী সংগঠন এবং দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী। সংগঠনটি সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও দেশ সেবামূলক কাজ করে থাকে। ক্যাডেটদের শিক্ষার পাশাপাশি শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। এরই অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ মহাস্থান রেজিমেন্টের ৮০ জন ক্যাডেটকে সংবর্ধনা প্রদান, যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির, ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান সহ আরোও অন্যান্য বিএনসিসির কর্মকর্তাবৃন্দ। মহাপরিচালক ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে ক্যাডেটদের পড়ালেখার প্রতি মনোযোগ দিতে বলেন। এছাড়া তিনি বিএনসিসির আগামী পরিকল্পনা তুলে ধরেন।