পবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা হয়। এতে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তাঁর নির্বাচন করা। তিনি বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। জনগণের সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে জনগণ তাঁদের আস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাসই হবে তাঁর শক্তি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব, জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ সাধারণ সম্পাদক মেজবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির স্বপন, অর্থ সম্পাদক অসিত কুমার, দপ্তর সম্পাদক সবুজ ইসলাম, নির্বাহী সদস্য মঈন উদ্দীন, ইউসুফ আলী চৌধুরী, জিয়াউর রহমান প্রমুখ।