রাজশাহী-৫ আসনে বিরোধিতা করলেও জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক নজরুল ইসলাম
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। দলীয় অভ্যন্তরে কিছু বিরোধিতা থাকলেও মাঠপর্যায়ে তিনি রয়েছেন ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে। কারণ তিনি একজন সৎ, যোগ্য, সাংগঠনিক ও জোর ঝামেলা মুক্ত ক্লিন ইমেজের মানুষ হিসেবে তার সুনাম রয়েছে আসন জুড়ে। তাই তো এমন যোগ্য ব্যক্তিকেই ২০০৮ ও ১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষের দলীয় মনোনয়ন দিয়েছিলেন।
তাই এবারও আসন্ন নির্বাচনে দল এমন যোগ্য ব্যক্তিকেই দলীয় মনোনয়ন দিয়েছেন। আর এমন জনপ্রিয়তা দেখেই অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন বাতিল যাচ্ছে কিছু মনোনয়ন বঞ্চিত নেতারা জানাচ্ছে আপত্তি। কিন্তু কয়েক জনের আপত্তি থাকলেও স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা তার পক্ষে একাট্টা হয়েছে ।
মনোনয়ন বঞ্চিত নেতারা বিভিন্ন সময় নজরুল ইসলাম মন্ডলকে সাথে নিয়ে কিছু দিন আগেও বেশ কিছু প্রোগ্রাম করেন। সেই সব প্রোগ্রামে সবাইকে নিয়ে এক সাথে কাজ ও আসন্ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে ধানের শীষকে বিজয়ের জন্য কাজ করার কথা বললেও এখন তার ভিন্নতা লক্ষ করা যাচ্ছে।
তবে দীর্ঘদিন ধরে এলাকার জনগণের পাশে থাকা, সামাজিক ও শিক্ষা খাতে অবদান রাখার কারণে সাধারণ ভোটারদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়।
স্থানীয় রাজনীতিদের মতে, বিএনপির মনোনয়ন পাওয়া অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল রাজশাহী-৫ আসনে বিএনপির শক্ত অবস্থান পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। তাঁর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও পরিষ্কার ভাবমূর্তি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলেও অনেকে মনে করছেন। আবার অধ্যাপক নজরুল ইসলামকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়ন দেওয়ায় তিনি যদি জয়লাভ করেন এতে করে পুঠিয়া দুর্গাপুরে কোন ধরনের বিশৃঙ্খলা, হামলা, মারামারি হওয়ার সম্ভাবনা থাকবে না তাই পুঠিয়া দুর্গাপুরবাসি এমন এক জন্য যোগ্য লোককে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দিত।
এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। অন্যদিকে দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।