পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে গেল ২৪ ঘণ্টাতে কোনো মামলা দায়ের করা হয়নি।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী বলেন, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারাও ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা এ ব্যাপারে মামলা করতে চেয়েছেন। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দেয়নি।