শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ইন্তেকাল

WP Import ১১ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন

বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…রাজেউন)। গত রোববার (৯-নভেম্বর) রাত আটটার দিকে নিজ বাড়িতেই বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে, ১ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টার সময় মরহুমের নিজ বাসভবনের সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বয়েন উদ্দিন, আব্দুল জাফের, মোহাম¥াদ আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।