শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী অন্ধ কল্যাণ সমিতির নতুন কমিটিতে খাদেমুল চেয়ারম্যান, কোরাইশী সম্পাদক

WP Import ১১ নভেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ নভেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ন
রাজশাহী অন্ধ কল্যাণ সমিতির নতুন কমিটিতে খাদেমুল চেয়ারম্যান, কোরাইশী সম্পাদক
রাজশাহী অন্ধ কল্যাণ সমিতির নতুন কমিটিতে খাদেমুল চেয়ারম্যান, কোরাইশী সম্পাদক


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) রাজশাহী শাখা পুনর্গঠন করে নতুন কমিটি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর ঠাকুরমারাস্থ সমিতির নিজস্ব দপ্তরে বিশেষ সভায় নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাপাইনবাবগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সম্মানী সাধারণ সম্পাদক ও সমিতির প্রাক্তন চেয়ারম্যান প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশনকে চেয়ারম্যান পদে সর্ব সম্মতি ক্রমে নির্বাচিত করা হয়।

সমিতির চেয়ারম্যান ডা ইয়াসমিন খালেক রুমির সভাপতিত্বে অনুসঠিত এই সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে নতুন কমিটিকে অনুমোদন দেয়া হয়।
কেবলমাত্র টাকার অভাবে একজন মানুষও যেন অন্ধত্বকে বরন না করতে পারে এই লক্ষ্য নিয়ে আজ থেকে ২৫ বছর আগে আজকের দিনে চাপাইনবাবগঞ্জ বিএনএসবি শাখা গঠন করা হয়েছিলো এবং ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলামের একান্ত প্রচেষ্টা ও শ্রমের বিনিময়ে গড়ে উঠেছে উত্তর বংগের সব্বাপেক্ষা বিশাল চক্ষু হাসপাতাল। যেখানে প্রতিদিন নামমাত্র ও বিনামূল্যে হাজার হাজার চক্ষুরোগীরা চিকিৎসাসেবা ও অপারেশন করছেন।

এরই ধারাবাহিকতায় এই সংগঠনের রাজশাহী জেলা শাখা প্রতিষ্ঠা করা হয়েছিলো যেখানে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ন্যায় কেবলমাত্র সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের নামমাত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ এই জেলায় একটি অনুরূপ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করার অভিপ্রায় নিয়ে আজ নতুন কমিটি গঠন করা হলো। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশী দায়িত্ব পালন করবেন।