শনিবার, আগস্ট ২২, ২০২৬

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সোসাইটি আয়োজিত দুইদিনব্যাপী কালচারাল ইভেন্ট

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সোসাইটি আয়োজিত দুইদিনব্যাপী কালচারাল ইভেন্ট
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সোসাইটি আয়োজিত দুইদিনব্যাপী কালচারাল ইভেন্ট

সংবাদ বিজ্ঞপ্তি:

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সোসাইটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী স্পোর্টস ও কালচারাল ইভেন্ট ২০২৫ সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আনসার উদ্দিন। প্রথম দিন অনুষ্ঠিত হয় আউটডোর গেমস এবং দ্বিতীয় দিন ছিল ইনডোর গেমস এর আয়োজন। একই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ স্যার, সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান আফসানা তাসনীম ম্যাম ও ফ্যাকাল্টি অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত শিক্ষকবৃন্দ। বিশেষ আকর্ষণ ছিল “ওপেন ফর অল কুইজ প্রতিযোগিতা”, যেখানে সবার প্রাণবন্ত অংশগ্রহণ সত্যিই অনুষ্ঠানটিকে করেছে প্রাণবন্ত ও স্মরণীয়।
সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সকল অংশগ্রহণকারী, আয়োজক ও শুভানুধ্যায়ীদের প্রতি। একসাথে আমরা শুধু খেলিনি, বরং গড়ে তুলেছি এক অনন্য বন্ধন।#