গোদাগাড়ীতে তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা সমাপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি:
৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোট ১৪০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এবং ০৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র (কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য) প্রদর্শনীর মাধ্যমে “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত হয়।
সোমবার (১০ নভেম্বর) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি জনাব সুধীর সরেন এবং সঞ্চালনা করেন নৃতাত্ত্বিক সাংস্কৃতিক কর্মী হ্যাপি সরেন ও মানিক এক্কা। পুরষ্কার বিতরনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, সহ-সভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্র নাথ শিং, সিসিবিভিওর সাবেক সভাপতি এভারেষ্ট হেম্ব্রম, সাধারণ সদস্য গোলাম সারওয়ার, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমানও নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ। এই প্রতিযোগিতায় পুরষ্কার প্রদান করা হয় নৃতাত্ত্বিক জনজাতির শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, রচনা, গান, স্টল মূল্যায়ন, সাংস্কৃতিক প্রতিযোগিতা। পুরষ্কার প্রদান করা হয় জনজাতি ভিত্তিক।
সান্তাল জনজাতির প্রথম পুরষ্কার লাভ করেন জয়কৃষ্ণপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংঠন, উরাও জনজাতির প্রথম পুরষ্কার লাভ করেন পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, পাহাড়িয়া ডাইংপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, মুন্ডা বটতলী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, রাজোয়াড় জনজাতির চৈতন্যপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। স্টলে প্রথম স্থান অর্জন করে সুরশুনিপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। পুরষ্কার বিতরনী শেষে অতিথিবৃন্দ জনজাতিভিত্তিক স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী আয়োজনে ৭০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও ০৮টি জনজাতির ৩০টি স্টল প্রর্দশন করবার মধ্য দিয়ে তৃতীয় দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, অলচিকির শিক্ষক রাসেদা মার্ডী। অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ভূমিকা পালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডী। এছাড়াও সকল কর্মকর্তা ও সমাজ সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা ও হ্যাপী সরেন।