মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অধ্যক্ষ আব্দুর রহমান আর নেই

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ন
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ন
অধ্যক্ষ আব্দুর রহমান আর নেই
অধ্যক্ষ আব্দুর রহমান আর নেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান (৫৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের প্রাচীন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পতিরাজপুরে তাঁদের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।