মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীর পদ্মায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার, জেলে গ্রেপ্তার

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করার অভিযোগে তুফান প্রামানিক (৩২) নামের এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পদ্মা নদীর পাকশী এলাকা থেকে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তাকে গ্রেপ্তার করে। তুফান প্রামানিক উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কামালপুর গ্রামের আকতার প্রামানিকের ছেলে। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পদ্মা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অবস্থায় কেউ নিয়ম ভঙ্গ করে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জেলেকে গ্রেপ্তার তারই অংশ। গ্রেপ্তার জেলেকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।