মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে ধানখেত থেকে লাশ উদ্ধার

WP Import ০৫ অক্টোবর ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন
WP Import ০৫ অক্টোবর ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার পৌর শহরের ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। লাশের পাশে একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে ছিল। নিহতের বোন রাশেদা বেগম জানান, শনিবার রাত ১০টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার (৫ অক্টোবর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি তার লাশ ধানক্ষেতে পড়ে রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।