মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বিএসআরআই বিজ্ঞানী সমিতির কমিটি গঠন শামসুল সভাপতি ও মুনির মহাসচিব

WP Import ০৫ অক্টোবর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
WP Import ০৫ অক্টোবর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
বিএসআরআই বিজ্ঞানী সমিতির কমিটি গঠন শামসুল সভাপতি ও মুনির মহাসচিব
বিএসআরআই বিজ্ঞানী সমিতির কমিটি গঠন শামসুল সভাপতি ও মুনির মহাসচিব


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বিএসআরআই) বিজ্ঞানী সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক বিএসআরআই বিজ্ঞানী সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। রোববার (৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন বিএসআরআই কর্তৃপক্ষ।

১৩ সদস্যের কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসআরআই-এর শারীরতত্ত্ব ও চিনি রসায়ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল আরেফীন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন সরেজমিন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন মিতুল।

সমিতির অন্য কর্মকর্তারা হলেন-সহসভাপতি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম রাশেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরিফুল ইসলাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সেমিনার ও প্রকাশনা সম্পাদক উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা, কোষাধ্যক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম।

এ ছাড়া সমিতির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরে আলম সিদ্দিকী, ড. কে এম রেজাউল করিম, ড. হাসান মোহাম্মদ তারিক, আরএসআরএস ঠাকুরগাঁও-এর ইনচার্জ ড. মো. সোহরাব হোসেন ও আরএসআরএস গাজীপুরের ইনচার্জ ড. নীলুফার ইসলাম।