জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টায় জয়পুরহাট সদর থানার পশ্চিম দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রঙের ১টি বুলেট প্রুফ জ্যাকেট (যার গায়ে ইংরেজিতে POLICE লেখা আছে) এবং ১টি ওয়াকিটকি (যার গায়ে ইংরেজিতে Vertex Standard) উদ্ধার করে । উদ্ধারকৃত বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির
উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে ইতোপূর্বে র্যাব-৫ সিপিসি-৩ এর অভিযানিক দল রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি,০১টি সাউন্ড গ্রেনেড এবং ০২টি ওয়াকিটকি উদ্ধার করেছে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র্যাব-০৫, সিপিসি-৩ এর তৎপরতা অব্যাহত রয়েছে।