জয়পুরহাটে অপহরণ মামলার আসামি ফারুককে গ্রেফতার, অপহৃতা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (১৮ অক্টোবর) ৩০ মিনিটে জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা হতে জেলার পাঁচবিবি থানার অপহরণ মামলার মুল আসামি কাওছার ওরফে ফারুক (২৫)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী পাঁচবিবি থানার পারইল গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় পাঁচবিবি থানার ধরঞ্জী উচ্চ বিদ্যালয় হতে ২০২৫ সালে এসএসসি পাশ করেন। ঘটনার তারিখ ও সময়ে ভিকটিম তার ফুফুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তার ফুফুর বাসায় খোঁজ করে জানতে পারে যে, ভিকটিম সেখানে যায়নি।
অতঃপর ভিকটিমের পরিবার তাদের নিকট আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজি করে না পেয়ে পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কয়েকদিন পর প্রত্যক্ষদর্শী সাক্ষীদের নিকট জানতে পারেন যে, ঘটনার দিন গত ১২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭ ঘটিকায় পাঁচবিবি থানার ধরঞ্জী গ্রামস্থ সাক্ষী জামিরুন এর বাড়ির পূর্বে ইট বিছানো হিয়ারিং রাস্তা হতে ১নং আসামি কাওছার ওরফে ফারুক, ২নং আসামি সৈকত (২২) এর সহযোগিতায় মোটরসাইকেল যোগে ভিকটিমকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
ভিকটিমের মাতা বেলী বেগম (৪১) এর অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং-২৮, তারিখ-২৯/০৯/২০২৫, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রজু হয়।
অপহৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।