শনিবার, আগস্ট ২২, ২০২৬

জয়পুরহাটে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারীকে গ্রেফতার

WP Import ১২ নভেম্বর ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
WP Import ১২ নভেম্বর ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারীকে গ্রেফতার
জয়পুরহাটে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারীকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হাস্তাবসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী দুই নারীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুরের বাবলি হোসেনর স্ত্রী মোছা. মোমেনা বেগম(৫০), এবং চারমাস বয়সী শিশুসহ মুনসুর হোসেনের স্ত্রী মোছা. ফাইমা (৩৫)। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামি মোমেনা এবং ফাইমা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।