জয়পুরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় জয়পুরহাটের পাঁচবিবি থানার রামভদ্রপুর এলাকা হতে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধুত আসামীরা হলো-জয়পুরহাট সদও থানার বিষ্ণুপুর এলাকার শাহাদুল হোসেনর ছেলে শাকিল হোসেন (২১) এবং বাবুল হোসেনর ছেলে রিফাত হোসেন (২০)। এ সময় আসামীদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
খবর বিজ্ঞপ্তির।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু হয়েছে।