শনিবার, আগস্ট ২২, ২০২৬

জয়পুরহাটে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার

WP Import ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
WP Import ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
জয়পুরহাটে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার
জয়পুরহাটে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) রাত ১০ টায় জয়পুরহাট সদর থানার বাগিচাপাড়া বাস টার্মিনাল এলাকা থেকে ৫৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো- জয়পুরহাট সদর থানার বিশ্বাসপাড়ার মৃত আব্দৃস সাত্তার সিকদারের ছেলে জাহিদ (৪২) এবং বাগিচাপাড়ার মোংলা সরকারের ছেলে খোরশেদ আলম (৩৭)।

এ সময় আসামীদের কাছ থেকে ৭৯ হাজার ১৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা। খবর বিজ্ঞপ্তির।

সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি জাহিদ এবং খোরশেদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

সাক্ষীদের সামনে ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে প্রকাশ্যে স্বীকার যে, তারা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।