সোমবার, আগস্ট ২৪, ২০২৬

জয়পুরহাটে হত্যা মামলার পলাতক আসামি লিটনকে গ্রেফতার

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
জয়পুরহাটে হত্যা মামলার পলাতক আসামি লিটনকে গ্রেফতার
জয়পুরহাটে হত্যা মামলার পলাতক আসামি লিটনকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় জয়পুরহাটের কালাই থানার বাকড়া এলাকা হতে কালাই থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামি হাফিজার রহমান লিটন(৩৫)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী কালাই থানার পশ্চিম কুজাইলের মুনসুর আলীর ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২ জানুয়ারি ২০২৫ বিকাল পৌনে ৫ টায় জয়পুরহাটের কালাই থানার পূর্ব কুজাইল খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক খান আলুর জমিতে সার দেয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে রাত ৯ টা পর্যন্ত বাড়িতে ফেরৎ না আসলে তার পরিবারের সদস্যগণ বিভিন্ন জায়গায় আব্দুল মালেক খানকে খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি।

পরবর্তীতে ৩ জানুয়ারি সকাল ১১ টয় আব্দুল মালেক এর পরিবারের লোকজন খবর পায় যে, কালাই থানার কুজাইল মৌজাস্থ জনৈক বুলু মহুরীর আলু খেতে আব্দুল মালেক এর লাশ পরে আছে। ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আব্দুল মালেক এর লাশ শনাক্ত করেন। এ সংক্রান্তে ভিকটিমের ছেলে সিদ্দিকুর রহমান (৩৯) এর সংবাদের ভিত্তিতে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। যার ইউডি মামলা নং-০১/২৫ তারিখ ০৩ জানুয়ারি ২০২৫।

বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডি জয়পুরহাট এর উপর তদন্তভার ন্যাস্ত করেন। সিআইডি জয়পুরহাটের সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামিকে জয়পুরহাট জেলার সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।