রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ভরা মৌসুমে নাগালে নেই ইলিশ, চড়া মাছ ও সবজির দাম

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ অপরাহ্ন
ভরা মৌসুমে নাগালে নেই ইলিশ, চড়া মাছ ও সবজির দাম
ভরা মৌসুমে নাগালে নেই ইলিশ, চড়া মাছ ও সবজির দাম

নিজস্ব প্রতিবেদক:


ভরা মৌসুমেও বাড়ছে ইলিশ মাছের দাম। জেলের জাল থেকে মাছ উঠলেও বাজারে এসে তা দাম বেড়ে যাচ্ছে। এতে বিক্রেতার বিভিন্ন কথা বলছেন। বিক্রেতারা বলছেন, নদীতে মাছ কম পাওয়া ও রফতানির কারণে গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এছাড়াও পরিবহন কারণে খরচ বেড়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে এই সপ্তাহেও চড়া দামে সবজি বিক্রি হতে দেখা গেছে। প্রতিটি সবজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাজারে এখন ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। একই ওজনের ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১ হাজার ৪০০ টাকা। ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে।

সরবরাহ কম থাকায় এ সপ্তাহে অন্যান্য মাছের দামও বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়। প্রতি কেজি চাষের পাঙ্গাস ২১০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা, মাঝারি আকারের কৈ ৩২০ থেকে ৩৫০ টাকা, দেশি শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বড় আকারের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী খায়রুল ইসলাম বলেছেন, ইলিশ এখন বিলাসী পণ্য। আমাদের মতো নি¤œআয়ের মানুষের পক্ষে ভরা মৌসুমেও ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। দাম শুনে চলে যাচ্ছি। এখন আবার বলছে, রফতানির জন্য নাকি দাম বেড়েছে।

সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম গড়ে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে দেশি শশা ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ টাকা, দেশি গাজর ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ১৮০ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকা, প্রতি পিস ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা এবং জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৪০ থেকে ১৬০ টাকা এবং দেশি আদা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগির বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।