কেশরহাটে জামায়াতের উদ্যোগে সীরাতুনবীর র্যালি

কেশরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট শাখার উদ্যোগে সীরাতুন্নবী উপলক্ষ্যে (সাঃ) একটি র্যালি কেশরহাট বাজারের সড়ক মহাসড়ক প্রদক্ষিণ শেষে তাশেম মিষ্টান্ন ভান্ডারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (১৮ সেপ্টেম্বর) কেশরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সুরা সদস্য মাওলানা এফএম ইসমাইল আলম আল হাচানী।
এসময় উপস্থিত ছিলেন মোহানপুর উপজেলা জামায়াতের সভাপতি প্রভাষক জিএম আবদুল আওয়াল, সেক্রেটারী সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধা, উপজেলা নায়েবে আমীর উপাধ্যাক্ষ্য মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের সেক্রেটারী মোখলেসুর রহমান, জামায়াত নেতা ডা. হাফিজুর রহমান আকন্দ, মাওলানা আমিনুল ইসলাম ও যুব জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।